ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে করলেন ক্রিকেটার নামজুল হোসেন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দুদিন আগেই দ্বিতীয় বিয়ে করেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। এবার টাইগার আরেক ক্রিকেটারের বিয়ের খবর পাওয়া গেল। পবিত্র এই বন্ধনে আবদ্ধ হলেন নাজমুল হোসেন সৈকত। তার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না।

শান্ত অবশ্য গত ১১ জুন বিয়ে করেছেন। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে তার বিয়ে হয়। মেয়ের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার হরিয়ানের মৃধা পারা গ্রাম। শান্তর বাড়ি পাশের গ্রাম রনহাটে।

এ প্রসঙ্গে বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘আমার স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। গত ১১ তারিখে বিকেলে বিয়ে হয়। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আমাদের ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে। শুধু দুই পরিবারের লোক ছিল। সে এখন আমার বাসাতেই আছে। তার পড়াশুনা চালিয়ে যাবো। করোনার কারণে আপাতত আমরা রাজশাহীতেই আছি।’

অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসার ২১ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ে করলেন ক্রিকেটার নামজুল হোসেন

আপডেট সময় ০৯:৪৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০