ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্ব রেকর্ড গড়ার দৌঁড়ে সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৯ রানে ৪ উইকেট শিকার করেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস। ফলে টেস্টে তার উইকেট শিকার ১৫০ স্পর্শ করেছে। তাতেই রেকর্ড বইয়ে নিজের নাম তুলেছেন স্টোকস।

৪ হাজার রান ও ১৫০ উইকেট নেয়া ষষ্ঠ খেলোয়াড় হলেন স্টোকস। ব্যাট হাতে আগেই ৪ হাজার রান স্পর্শ করেছেন তিনি। স্টোকসের আগে এই কীর্তিতে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স, ইংল্যান্ডের ইয়ান বোথাম, ভারতের কপিল দেব, দক্ষিণ আফ্রিকার জক ক্যালিস এবং নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি।

৪ হাজার রান ও ১৫০ উইকেট নেয়া ষষ্ঠ খেলোয়াড় হলেও, দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে এটি করেছেন স্টোকস। নিজের ৬৪তম টেস্টে এই অর্জন করেছেন স্টোকস। আর ৬৩তম ম্যাচে ৪ হাজার রান ও ১৫০ উইকেট নিয়ে এই রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজের সোবার্স।

তবে এই রেকর্ড এককভাবে দখলে নেয়ার দারুণ সুযোগ আছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। এজন্য ব্যাটে হাতে আর মাত্র ১৩৮ রান লাগবে সাকিবের। কারণ সাকিবের টেস্ট পরিসংখ্যান হলো- ৫৬ ম্যাচে ৩৮৬২ রান ও ২১০ উইকেট। বল হাতে ১৫০ উইকেটের বেশি রয়েছে তার। এখন ব্যাট হাতে ৪ হাজার রান পূর্ণ করতে হবে সাকিবকে।

আন্তর্জাতিক অঙ্গনে ফেরার পর হয়তো দ্রুতই রেকর্ডটি দখলে নিয়ে নিবেন সাকিব। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফেলার পরই শুরু হয়ে যাবে ক্ষণ গণনা। টেস্টে তাঁর রান ৩৮৬২। আর সেটি করতে পারলে, সাকিবের পেছনে পড়বেন- সোবার্স, বোথাম, কপিল, ক্যালিস, ভেট্টোরি ও স্টোকস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বিশ্ব রেকর্ড গড়ার দৌঁড়ে সাকিব

আপডেট সময় ১০:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০