ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অবশেষে জন্মভূমিতে ফিরছে ‘বদলে যাওয়া ক্রিকেট

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাঠে গিয়ে হোক বা টিভি পর্দায়, শেষ কবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখেছেন মনে আছে? না থাকলে ফেরা যাক গত মার্চের শুরুর দিনগুলোর দিকে। শুরুটা চীনে হলেও করোনা ভাইরাস তখন একের পর এক ছড়িয়ে পড়ছে পৃথিবীর বিভিন্ন দেশে। ভারী হচ্ছিল মৃত্যুর মিছিল। আতঙ্ক ও ঝুঁকি এড়ানোর প্রভাবটা পড়েছিল ক্রীড়াবিশ্বেও। স্থগিত হয়ে যায় একের পর এক বৈশ্বিক আসর।

স্থগিতের তালিকায় যুক্ত হয় ক্রিকেটও। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি স্থগিত হয় আন্তর্জাতিক আসর। পরিত্যক্ত হয় একের পর এক সিরিজ। তখন নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া। ১৩ মার্চ প্রথম ম্যাচটা হলেও পরে আর মাঠে দেখা যায়নি ব্যাট-বলের যুদ্ধ। আর সেটাই করোনা পূর্ববর্তী শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে যায় ।

অবশেষে চার মাসেরও বেশি সময় পর ফিরছে ক্রিকেট। সেটাও ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে। ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের তিন টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে করোনা পরবর্তী ক্রিকেট আসর। প্রথম ম্যাচটি হবে বুধবার (৮ জুলাই) সাউদ্যাম্পটনের রোজ বোলে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে।

হঠাৎ বদলে যাওয়া পৃথিবীতে ক্রিকেটেও আসছে নানা পরিবর্তন। এমন কোনো ম্যাচ হয়তো আপনি দেখেননি, খেলা হচ্ছে আর দর্শক নেই। এবার তেমন এক ক্রিকেট ম্যাচই দেখতে যাচ্ছেন। ঝুঁকি ও সংক্রমণ এড়াতে সিরিজের কোনো ম্যাচেই থাকবে না দর্শক। ম্যাচটি হবে ‘ক্লোজড ডোর’ এবং জীবাণূমুক্ত পরিবেশে।

অনুশীলনে স্টোকসকরোনার পর ক্রিকেটে বোলারদের বল উজ্জ্বল করার জন্য থুতু নিষিদ্ধ করা নিয়েও আলোচনা হয়েছিল। তবে ক্রিকেটারদের পক্ষ-বিপক্ষ মতের কারণে তা নিয়ে কোনো আইন করেনি আইসিসি। এছাড়া এবার খেলোয়াড়রা অসুস্থ হয়ে পড়লে যাতে ম্যাচে কোনো অসুবিধা না হয় তার জন্য মূল দলের পাশাপাশি রিজার্ভ স্কোয়াডও রাখা হয়েছে।

ক্যারিবিয়ানরা এই সিরিজ খেলতে ইংল্যান্ডে আছে এক মাস ধরে। ৯ জুন দেশটিতে পা দেওয়ার পর ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল তারা। এরপর অনুশীলন সেরেছে। যার কারণে ইংলিশ কন্ডিশনে মানিয়ে নিতে সুবিধা হওয়ার কথা ফিল সিমন্সের শিষ্যদের। কিন্তু বোলিংটা শক্ত হলেও সফরকারীদের ব্যাটিং নিয়ে চিন্তা রয়েছে। কারণ ২০১৭ সালের পর ইংল্যান্ড সফরে যাওয়া ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের শেষ ১৯ টেস্টের গড় মাত্র ২৩.৫৯।

স্বাগতিক হওয়ায় ইংল্যান্ড আছে ফুরফুরে মেজাজে। তবে সিরিজের প্রথম টেস্টে তারা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক জো রুটকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য আগে থেকে সাউদাম্পটনের অনুশীলন ক্যাম্প ছাড়েনি তিনি। রুটের পরিবর্তে ইংলিশদের নেতৃত্ব দেবেন বেন স্টোকস। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অধিয়াকত্ব করবেন ২৯ বছর বয়সী অলরাউন্ডার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অবশেষে জন্মভূমিতে ফিরছে ‘বদলে যাওয়া ক্রিকেট

আপডেট সময় ০৯:৩০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০