ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে একটি ব্যাংকে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার এক বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক থেকে অর্থ তোলার জন্য ব্যাংকটিতে গ্রাহকদের ব্যাপক ভীড় ছিল। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করেছে তালেবান। বেতন তুলতে আসা সেনা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে তালেবান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন, অত্যন্ত সুরক্ষিত এলাকায় অবস্থিত কাবুল ব্যাংকের প্রবেশ পথে বিস্ফোরণটি ঘটানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কাবুলে চালানো হামলায় ২০৯ জন বেসামরিক নিহত ও ৭৭৭ জন আহত হয়েছে।

রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে দাবি করা হয়, আফগান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কারণে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। ট্রাম্প বলেছিলেন, আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সব গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের লড়াই আরও বিস্তৃত করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

আপডেট সময় ০৭:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০১৭