ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলমান বছর টি-টোয়ন্টি বিশ্বকাপের পর্দা আর উঠছে না। এমনই ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো। আর এনিয়ে সিদ্ধান্তের জন্য এ সপ্তাহেই আইসিসির সঙ্গে আলোচনা করা হবে।

যদিও অস্ট্রেলিয়ার প্রথমসারির দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড একটি সূত্রের বরাতে জানিয়েছে, এনিয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় এই আসরটি স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।

করোনা ভাইরাসের কারণেই এই টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে। তবে আইসিসি এর আগে জানিয়েছিল আগস্টে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন আসরটি ঘিরে নতুন মোড় নিতে পারে।

মার্চে মাঝামাঝিতে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস বলেছিলেন, আমি মনেকরি এটা অবাস্তব। অথবা এটা খুব কঠিন পথে এগোচ্ছে।

অন্যদিকে অস্ট্রেলিয়ান আয়োজকদের ইচ্ছে এবছর স্থগিত করে আগামী বছর অক্টোবরে অর্থাৎ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত আর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা অক্টোবরেই। ফলে আসরটি দুই বছরও পিছিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ভারত। কেননা তারা চাইছে অক্টোবরেই আইপিএল আয়োজন করতে। যদিও দেশটিতে করোনা পরিস্থিতি ভালো না। তাই শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে আসরটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আপডেট সময় ০৯:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০