ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন পর মিরপুর স্টেডিয়ামে মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনা পরবর্তী ক্রিকেটারদের মাঠের অনুশীলনে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। দেশের প্রধান স্টেডিয়ামগুলোও প্রস্তুত। কিন্তু দেশের করোনা পরিস্থিতির কারণে সেটা পারছে না বিসিবি। তবে বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে অনেক দিন পর দেখা গেল মিরপুরের হোম অব ক্রিকেটে।

সোমবার (০৬ জুলাই) ব্যক্তিগত কাজে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন মুশফিক। তার ব্যক্তিগত ফেসবুক পেজে মাস্ক পরে মিরপুরের মাঠে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করেছেন মুশফিক। একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন স্টেডিয়ামটাকে মিস করছেন তিনি। ব্যক্তিগত কাজে মিরপুর স্টেডিয়াম গিয়েছিলেন।

স্ট্যাটাসে মুশফিক লিখেন, ‘অসাধারণ এই ভেন্যুকে মিস করছি…কেবল সর্বশক্তিমানই জানেন, আমরা কবে আবার অনুশীলন শুরু করতে পারব।’

মাঠের একটি সূত্র থেকে জানা যায়, যে মুশফিক ড্রেসিংরুমে কিছু সময় পার করেন। এরপর নিজের ব্যাট আর কিছু ক্রিকেট সরঞ্জাম নিয়ে আবার ফিরে যান।

গত ১৫ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের ম্যাচ শেষে করোনার কারণে ডিপিএলের বাকি ম্যাচ স্থগিত হয়ে যায়। প্রথম রাউন্ডে আবাহনীর হয়ে মুশফিক ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

দীর্ঘদিন পর মিরপুর স্টেডিয়ামে মুশফিক

আপডেট সময় ০৯:০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০