ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই সালাম ঢালীকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত

আকাশ জাতীয় ডেস্ক: 

আসামির নাম, বাবার নামের এবং ঠিকানার একাংশের মিল থাকায় বিনা অপরাধে জেলে থাকা সালাম ঢালীকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। বাংলানিউজে সংবাদ প্রকাশের পর মুক্তির দার খুলতে শুরু করে সালাম ঢালীর।

সোমবার (০৬ জুলাই) বিকেলে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিেস্ট্রট আদালতের বিচারক তন্ময় গাইন এ আদেশ দেন। একই সঙ্গে খুলনা সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার মণ্ডলকে বাগেরহাট আদালতে হাজির হয়ে নিরাপরাধ ব্যক্তিকে গ্রেফতারের কারণ দর্শাতে বলেছেন আদালত।

আদালতে নির্দেশনায় বলা হয়েছে, মোংলা থানার মামলা নং ০২, তারিখ ০৩/০৯/২০০৫। ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড। জিআর ১৪৫/২০০৫ (মোংলা) নং মামলায় ধৃত. মো। আব্দুস সালাম, পিতা- মফিজ উদ্দিন, সাং- শেখ পাড়া মেইন রোড, থানা- সোনাডাঙ্গা ও জেলা- খুলনা (চালান মোতাবেক অন্তর্তীকালীন হাজতি পরোয়ানায় উল্লেখিত) এর রিলিজ অর্ডার।

সূত্রে বর্ণিত মামলায় ধৃত মো. সালাম ঢালী, পিতা- মৃত মফিজ উদ্দিন ঢালী, সাং- শেখ পাড়া মেইন রোড, খানা- সোনাডাঙ্গা ও জেলা- খুলনা অত্র মামলার আসামি না হওয়ায় উক্ত ব্যক্তি অন্য কোনো মামলায় জড়িত না থাকলে সত্তর অবমুক্ত করা হোক।

বাগেরহাটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ভার্চ্যুয়াল কোর্ট নং ০৩ বাগেরহাট জেলা কারাগারের জেল সুপারকে এ নির্দেশনা দেন।

বাগেরহাট কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার আকাশ নিউজকে বলেন, আমরা আদালতের নির্দেশনা (বেলবন্ড) পেয়েছি। সব প্রক্রিয়া সম্পন্ন করে বিকেল ৬টার দিকে সালাম ঢালীকে মুক্তি দেওয়া হবে।

জাতীয় মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক (খুলনা জেলা কার্যালয়ের দায়িত্বে) জেসমিন সুলতানা  আকাশ নিউজকে বলেন, প্রথমে সালাম ঢালীর নিউজটি আকাশ নিউজে ‘আসামি না হয়েও জেল খাটছেন খুলনার সালাম ঢালী’ এই শিরোনামে সংবাদ প্রচারিত হয়। যা আমাদের দৃষ্টি গোচর হয়। এরপর একটি টিভিতে সংবাদটি প্রচারিত হয়। বাগেরহাটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ দুই মিডিয়ার রেফারেন্সে তার মুক্তির জন্য আবেদন করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। এর পরিপ্রেক্ষিতে আদালত সালাম ঢালীকে মুক্তির আদেশ দেন।

এর আগে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির সঙ্গে নামের কিছুটা মিল থাকায় খুলনার সালাম ঢালীর কারাগারে থাকার বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়।

রোববার (৫ জুলাই) মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং সালাম ঢালী এ রিট করেন। এছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সালাম ঢালীর দ্রুত মুক্তি চেয়ে পৃথক একটি রিট করেছেন।

গত ০১ জুলাই ‘আসামি না হয়েও জেল খাটছেন খুলনার সালাম ঢালী’ শীর্ষক আকাশ নিউজ.কমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই সালাম ঢালীকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত

আপডেট সময় ০৬:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০