ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

মক্কা-মদিনার আদলে কোরবানি নিশ্চিত করার দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

মক্কা ও মদিনার আদলে কোরবানি ও কোরবানি পশুর বর্জ্য ব্যবস্থাপনা করার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

শনিবার (০৪ জুলাই) সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ ও পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) যৌথ উদ্যোগে ‘মক্কা-মদিনার আদলে কোরবানি ব্যবস্থাপনা’ শীর্ষক একটি অনলাইন সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পবা’র চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী।

সভায় বক্তারা বলেন, কোরবানির পশু হবে সুস্থ, রোগমুক্ত। কৃত্রিমভাবে ওষুধ বা রাসায়নিক প্রয়োগে মোটাতাজাকরা পশু অবশ্যই পরিতাজ্য। তাছাড়া পশু পালনের স্থান থেকে বাজার এবং বাজার থেকে কোরবানি দাতার নির্ধারিত জায়গায় আনা পর্যন্ত পশুকে কোনো রকম কষ্ট-ক্লেশ দেওয়া যাবে না। তার পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে হবে। কোরবানির আগ পর্যন্ত পশুটিকে পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। পশুরমল-মূত্র নিয়মিত পরিস্কার করতে হবে। কোরবানি ব্যবস্থাপনাকে ক্রমশ পবিত্র মক্কানগরীর আদলে গড়ে তোলার লক্ষ্যে আমাদের ধাপে ধাপে অগ্রসর হতে হবে। তাই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।।

পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, আমাদের আগে দেখতে হবে কোরবানির পশুটি সুস্থ আছে কি না। নির্ধারিত স্থানে পশু চিকিৎসক থাকেন যিনি এ কাজটি সহজেই করতে পারেন। নির্ধারিত স্থানে না হলে কাজটি করা দুস্কর। এমন হলে জবাইয়ের আগে পশুটিকে ভালোভাবে পরিস্কার করা সহজতর হয়।
আবার সরকারের জন্য ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় মাত্রাতিরিক্ত খরচ করতে হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

মক্কা-মদিনার আদলে কোরবানি নিশ্চিত করার দাবি

আপডেট সময় ০৯:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০