ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

মুগদায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই আনসার সদস্য প্রত্যাহার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে এক রোগীর স্বজনকে মারধর ও সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ক্যান্সার আক্রান্ত মায়ের করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর করেন সেখানে উপস্থিত আনসার সদস্যরা। ওই ঘটনার ছবি তুলতে যাওয়া দুই ফটো সাংবাদিকের ওপরও চড়াও হয়েছিলেন অভিযুক্ত আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটো সাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে যায়।

কামাল হোসেন জানান, ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দু’জন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

মুগদায় সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দুই আনসার সদস্য প্রত্যাহার

আপডেট সময় ০৬:২৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০