ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জিজ্ঞাসাবাদের নামে অত্যাচার করা হতো: শ্রীশান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আর মাত্র দুমাস। তারপরেই নির্বাসন থেকে মুক্তি মিলবে ভারতীয় ক্রিটোর শ্রীশান্তের। ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত থাকায় শ্রীশান্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বনকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই-এর শৃঙ্খলা রক্ষা কমিটি।

২০১৫ সালে স্পট ফিক্সিং মামলা থেকে মুক্তি মিললেও বিসিসিআই নিষেধাজ্ঞা জারি রাখে। বোর্ডের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ২০১৮ সালে কেরালা হাইকোর্টে মামলা করেন শ্রীশান্ত। সেখানে আদালতের নির্দেশে শ্রীশান্তের নির্বাসনের মেয়াদ কমে সাত বছর দাঁড়ায়। আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে যখন তাঁর নাম জড়িয়ে যায় সেই সময় জিজ্ঞাসাবাদের নামে জঙ্গিদের মতো নির্যাতন করা হতো বলে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীশান্ত।

এক সাক্ষাৎকারে শ্রীশান্ত বলেছেন, আইপিএলের ম্যাচের পর সেইসময় পার্টি থেকে তাঁকে সরাসরি নিয়ে জেলে নিয়ে গিয়ে জঙ্গিদের মতো আচরণ করা হত। টানা ১২ দিন ধরে রোজ ১৬-১৭ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের নামে কার্যত নির্যাতন করা হতো তাঁকে। সেসব কথা এখন মনে পড়লে শিউরে ওঠেন শ্রীশান্ত।

চলতি বছরের সেপ্টেম্বরেই শ্রীশান্তের নির্বাসনের মেয়াদ শেষ হচ্ছে। এবার তিনি ক্রিকেটে ফিরতে পারবেন। কেরালা রঞ্জি দলের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে এই ভারতীয় পেসারকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

জিজ্ঞাসাবাদের নামে অত্যাচার করা হতো: শ্রীশান্ত

আপডেট সময় ০৮:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০