ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

দেশের প্রধান স্টেডিয়ামগুলো প্রস্তুত রাখছে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশে সব ধরনের ক্রিকেট আপতত বন্ধ রয়েছে। তিন মাসেরও বেশি সময় হয়ে গেলো দেশের ক্রিকেট থেমে আছে। দেশের করোনা পরিস্থিতিও ভালো নয়। তাই ক্রিকেট কবে মাঠে ফিরবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে করোনা পরবর্তী মাঠে ক্রিকেট ফেরাতে দেশের প্রধন মাঠগুলো প্রস্তুত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (০২, জুলাই) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাঠ প্রস্তুতের বিষয়টি জানিয়েছে। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, বগুরার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামারুজ্জাম স্টেডিয়াম অনুশীলন ও খেলার জন্য প্রস্তুত রেখেছে বিসিবি।

প্রায় ১০০ মাঠকর্মী মাঠ প্রস্তুত করতে কাজ করেছেন। কারোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সবগুলো মাঠে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে।

এ বিষয় নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এটা মনে রেখেছি যে দেরি হওয়ার আগে দ্রুতই আমাদের ক্রিকেটারদের মাঠে ফেরাতে হবে। পুনরায় ক্রিকেট শুরু হবে অনুশীলন দিয়ে এবং এজন্য আমরা আমাদের মাঠ, অনুশীলন সুবিধা পুরোপুরি প্রস্তুত ও কার্যকর রেখেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

দেশের প্রধান স্টেডিয়ামগুলো প্রস্তুত রাখছে বিসিবি

আপডেট সময় ০৯:৫০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০