ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

হলুদের ক্ষতিকর দিকগুলো জেনে নিন

আকাশ নিউজ ডেস্ক: 

হলুদের উপকারিতা সম্পর্কে কমবেশি সবাই জানে। কিন্তু এর ক্ষতিকর দিকগুলো হয়তো অনেকেরই জানা নেই। স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি হলুদের কিছু ক্ষতিকর দিক রয়েছে। জেনে নিন হলুদের ক্ষতিকর দিকগুলো।

১) হলুদ রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাই যাদের রক্ত সঞ্চালনে সমস্যা রয়েছে (সহজে রক্ত জমাট বাঁধতে চায় না), তাদের হলুদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভাল।

২) হলুদ অনেক সময় ক্যালসিয়াম অক্সালেটের হজমে বাধা হয়ে দাঁড়ায়। এই হজম না হওয়া ক্যালসিয়াম অক্সালেট জমে পরবর্তিকালে কিডনিতে পাথর সৃষ্টি করে।

৩) দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে হলুদ খেলে ডায়েরিয়া, হজমের সমস্যা, গা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।

৪) সম্প্রতি একটি গবেষণা থেকে জানা গিয়েছে, হলুদ থেকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে ত্বকে র‌্যাশ দেখা দিতে পারে।

৫) সম্প্রতি বেশ কয়েকটি গবেষণায় জানা গিয়েছে, অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তা নানা ধরনের ওষুধের কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞানীরা হলুদে থাকা কারকিউমিনকে অস্থায়ী, প্রতিক্রিয়াশীল যৌগ বলে ব্যখ্যা করেছেন। তাই, অ্যাসপিরিন, ওয়ারফারিন এবং কিছু স্টেরয়েডের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে হলুদ।

৬) অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তা কেমোথেরাপির প্রভাব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যাদের কেমোথেরাপি চলছে, তাদের হলুদ না খাওয়াই ভাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগের কর্মীদের হামলা

হলুদের ক্ষতিকর দিকগুলো জেনে নিন

আপডেট সময় ১১:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০