ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনো দর্শক থাকবে না

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনা পরিস্থিতি বিবেচনায় আগস্টে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট-এ কোনো সমর্থক মাঠে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন পর্তুগালের হেলথ সেক্রেটারি অ্যান্টোনিও লাকের্ডা সেলেস।

গত ১৭ জুন উয়েফা সিদ্ধান্ত নিয়েছে ২০১৯-২০২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্ব লিসবনে আগামী ১২-২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এবারের ফাইনাল ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবার কথা ছিল।

এ সম্পর্কে সেলেস বলেছেন, ‘বর্তমান মহামারী পরিস্থিতিতে অবশ্যই দর্শকের উপস্থিতি নিষিদ্ধ করতে হবে। আমরা জানি না এই মহামারী আসলে কোন পর্যায়ে যাচ্ছে। তবে সব কিছু বিবেচনায় আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভবিষ্যৎ সম্পর্কে কিছুই বলতে পারি না। এই মুহূর্তের বিবেচনায় দর্শকের উপস্থিতি কোনোভাবেই সম্ভব নয়।’

পর্তুগালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এইট অনুষ্ঠিত হবার যখন সিদ্ধান্ত হয়েছিল তখন উয়েফা সভাপাতি আলেক্সান্দার সেফেরিন বলেছিলেন দর্শক উপস্থিতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এখন পর্যন্ত পর্তুগালে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ১৫৬৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৯১২ জন। দর্শকশূন্য মাঠে পর্তুগীজ লিগ গত ৪ জুন থেকে শুরু হয়েছে।

শেষ ১৬’র রাউন্ড শেষ না হতেই গত মার্চে করোনার কারনে চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ হয়ে গিয়েছিল। আগামী ৭-৮ আগস্ট পোর্তো ও গুইমারেসে শেষ ১৬’র বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর জন্য বেনফিকার এস্তাদিও দা লুজ ও লিসবনের স্পোর্টিং এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়াম দুটোকে বাছাই করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোনো দর্শক থাকবে না

আপডেট সময় ০৮:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০