ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় জিম্বাবুয়ে সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

মহামারী করোনাভাইরাসের কারণে জিম্বাবুয়ের সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

চলতি বছরের ৯-১৫ আগস্ট অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। করোনায় তা স্থগিত হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় বোর্ডের সম্মতিক্রমে যে কোনো সময় এ সিরিজটি অনুষ্ঠিত হবে।

১৬ বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। এর আগে ২০০৪ সালের মে মাসে হারারে স্পোর্টস গ্রাউন্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল উভয় দল।

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হকলি জানান, এ সিরিজ পেছানোর কারণে দুই পক্ষই হতাশ। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে ক্রিকেট বুঝতে পেরেছে খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল এবং আমাদের সমর্থকদের ভালোর কথা চিন্তা করলে এটাই সবচেয়ে সঠিক ও যুগোপযোগী সিদ্ধান্ত।

সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারে ইংল্যান্ড। ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানোর কথা জানিয়ে রেখেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

করোনায় জিম্বাবুয়ে সিরিজ স্থগিত করল অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৮:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০