ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

প্রেক্ষাগৃহে নয়, অনলাইন প্ল্যাটফর্মে ‘সড়ক ২’র মুক্তি

আকাশ বিনোদন ডেস্ক :

করোনার কারণে ভারতের সব রাজ্যে প্রেক্ষাগৃহ বন্ধ। তাই বছরের মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো বেশ বিপাকে পড়েছে। কবে প্রেক্ষাগৃহ খোলা হবে সে বিষয়টিও অনিশ্চিত। আর সেজন্য একে একে অনলাইন প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলিউড নির্মাতারা।

খ্যাতনামা প্রযোজক মহেশ ভাট তার ‘সড়ক ২’ সিনেমাটি ডিজিটালি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ না থাকায় ওভার দ্য টপ (ওটিটি) তথা অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে সিনেমাটি প্রিমিয়ার করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানান প্রযোজক-পরিচালক মহেশ ভাট। তিনি বলেন, কোভিড ১৯-এ আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এমন সময় প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেওয়া কি সম্ভব? যদি দেওয়া হয়, সে সিনেমা দেখতে দর্শক আসবেন? আমরা বাধ্য হয়েই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি দিচ্ছি।

১৯৯১ সালে বলিউডে মুক্তি প্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘সড়ক’। এবার এর দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন মহেশ ভাট। এরমধ্য দিয়ে দীর্ঘ প্রায় ২১ বছর পর পরিচালনায় ফিরছেন এই প্রযোজক।

‘সড়ক’ সিনেমায় জুটি বেঁধেছিলেন সঞ্জয় দত্ত ও পূজা ভাট। ‘সড়ক ২’তেও তাদের অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমা দিয়ে পূজা ভাট ১৯ বছর পর অভিনয় ফিরছেন।

‘সড়ক ২’র মাধ্যমে প্রথমবার বাবা মহেশ ভাটের পরিচালনায় অভিনয় করছেন আলিয়া ভাট। এতে একটি গানেও কণ্ঠ দিচ্ছেন তিনি। তার বাবার চরিত্রে রয়েছে বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

প্রেক্ষাগৃহে নয়, অনলাইন প্ল্যাটফর্মে ‘সড়ক ২’র মুক্তি

আপডেট সময় ১০:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০