ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুস্মিতাকে ‘সত্যিকারের দাবাং’ বললেন সালমান

আকাশ বিনোদন ডেস্ক :

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন সুস্মিতা সেন। ডিজনি+ হটস্টারে মুক্তিপ্রাপ্ত ‘আরিয়া’ সিরিজে সুস্মিতার মাঝে যেন নিজের ‘দাবাং’ রূপটাকেই খুঁজে পেয়েছেন সালমান খান।

সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের সঙ্গে সালমান খান বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। মাঝে অসুস্থতার জন্য দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন সুস্মিতা। তার সুস্থতার পর পর্দায় প্রথম প্রত্যাবর্তন করছেন ‘আরিয়া’ ওয়েবসিরিজের মাধ্যমে। সহ-অভিনেত্রীর দারুণ প্রত্যাবর্তন নিয়ে বেশ উচ্ছ্বসিত সাল্লু।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন সালমান খান। ভিডিওটিতে সুস্মিতার আরিয়া চরিত্রটিকে ‘সত্যিকারের দাবাং’ বলে অভিহিত করেছেন তিনি।

সালমান খান বলেন, ‘অভিনয়ে সুস্মিতার ফিরে আসার সিদ্ধান্ত সঠিক এবং অত্যন্ত সঠিক। ‘আরিয়া’ দেখে আমি মুগ্ধ। আমি সিরিজটির প্রথম পর্ব দেখার পর পুরো সিরিজটি না দেখে আর উঠতে পারিনি।’

সালমানের এই বক্তব্যে দারুণ খুশি সুস্মিতা সেন। তিনি উত্তরে পাল্টা টুইট করে ধন্যবাদ জানান ভাইজানকে। সালমানের ভালোবাসা ও প্রশংসা তার ‘টিম আরিয়া’র কাছে বড় প্রাপ্য বলে জানান সুস্মিতা।

সালমান খানের সঙ্গে সুস্মিতা সেন অভিনীত ‘বিবি নাম্বার ওয়ান’ ও ‘ম্যায়নে পিয়ার কিউঁ কিয়া’র মতো বেশ কিছু দারুণ সিনেমা রয়েছে।

তবে শুধু সালমান খান নয়, সুস্মিতার সিরিজ দেখে মুগ্ধ হয়েছেন অন্য বলিউড তারকারাও। তাপসী পান্নু, রমেশ তৌরনি, অনুপম খের, বিপাশা বসুসহ অনেকেই তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুস্মিতাকে ‘সত্যিকারের দাবাং’ বললেন সালমান

আপডেট সময় ১০:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০