ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

আমার করোনা নেগেটিভ হওয়ার খবর সত্য না: মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

কিছুদিন আগে করোনাভাইরাস ধরা পড়ে মাশরাফি বিন মর্তুজার শরীরে। বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন তিনি। রবিবার দুপুরে হঠাৎ সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম খবর ছড়িয়ে পড়ে যে, মাশরাফি করোনা নেগেটিভ। তবে, এই খবর সত্য নয় বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, এখনো তিনি পরীক্ষা করাননি। তবে, ভালো আছেন।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছা আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’

এর আগে মাশরাফিকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে, তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে চেয়েছিলেন। তবে, সেখানে সিট ফাঁকা না থাকার কারণে ভর্তি হতে পারেননি। সেবারও মাশরাফি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে, এই খবর মিথ্যা।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে তার। এরপর থেকে ডানহাতি এ পেসার নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মাশরাফির অ্যাজমা থাকায় তার পরিবার এবং ভক্তদের জন্য ভয়ের যথেষ্ট কারণ ছিল। তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক্স-রে করার পরে চিকিৎসকরা বলছেন অ্যাজমা সত্ত্বেও মাশরাফি ভালো আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আমার করোনা নেগেটিভ হওয়ার খবর সত্য না: মাশরাফি

আপডেট সময় ০৭:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০