ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সুশান্তের মৃতদেহের ছবি নিয়ে তীব্র ক্ষোভ স্বস্তিকার

আকাশ বিনোদন ডেস্ক :

গত ১৪ জুন সুশান্ত মারা যাওয়ার দিনেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল তাঁর মরদেহের ছবি। সেই ছবি শেয়ার করে চলছিল অবিরাম শোকপ্রকাশ। সে সময় মহারাষ্ট্র পুলিশও ওই ছবি শেয়ার বা পোস্টের উপর জারি করেছিল নিষেধাজ্ঞা। এরপর সুশান্তের মৃত দেহের ধারণ করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়।

সাইবার সেলের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছিল, ‘‘প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার প্রবণতা দেখা যাচ্ছে। এটা কুরুচিকর।’’ আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও ছিল পরের পোস্টেও, ‘‘ওই ধরনের ছবি ছড়ানো আইনি ও আদালতের নির্দেশিকা-বিরুদ্ধ। তাই এমন ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায় খাটে শায়িত রয়েছে সুশান্তের নিথর দেহ। সাদা চাদরে তাঁর মুখ ঢাকা। ঘরভর্তি পুলিশ। তাঁরা খুটিয়ে দেখছেন ঘরের চারপাশ। পুরোকার্যকলাপটাই মোবাইলে ভিডিও রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়! কিন্তু কেন? কে-ই বা করল এমন কাজ? এ তো আইনত দণ্ডনীয়।

ক্ষোভে ফেটে পড়েছেন সুশান্ত ভক্তরা। শুধু ভক্তরাই বা কেন? ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

সুশান্তের কো-স্টার স্বস্তিকা টুইটারে লেখেন, ‘‘’ইউটিউবে একটি ভিডিওতে দেখা যাচ্ছে সুশান্তের ঘরের ছবি। পাশে পুলিশ আধিকারিকরা কাজ করছেন। সুশান্তের মৃত্যুর পর ওই ঘরেই কেউ ফোন ব্যবহার করলেন কী করে? আর যদি করেও থাকেন মুম্বই পুলিশ কেন সেই ব্যক্তিকে গ্রেফতার করছে না? আর ভিডিওগুলোই বা ইউটিউব থেকে কেন তুলে নেওয়া হচ্ছে না?’’’

তবে তাতে ফল হয়নি। গলায় কালশিটে পড়ে যাওয়া সুশান্তের সেই ছবি-ভিডিও আজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সুশান্তের মৃতদেহের ছবি নিয়ে তীব্র ক্ষোভ স্বস্তিকার

আপডেট সময় ১১:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০