ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটারদের জন্য বিসিবি’র করোনা অ্যাপ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনাকালে ক্রিকেটারদের স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার বিষয়ে খোঁজখবর রাখতে একটি অ্যাপ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‘এজ টেন’ নামের একটি সফটওয়ার বা অ্যাপকে কাস্টমাইজড করে বানানো ‘কোভিড-১৯ ওয়েলনেস’ অ্যাপের মাধ্যমে খেলোয়াড়দের স্বাস্থ্যের দৈনন্দিন আপডেট খবর রাখবে বিসিবি। অ্যাপটি এরইমধ্যে ক্রিকেটারদের দেওয়া হয়েছে। এর আওতায় আসছেন জাতীয় পুলের ৮০ জন ক্রিকেটার। অর্থাৎ, জাতীয় নারী ও পুরুষ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা এর আওতায় আসবেন। পরে প্রয়োজন অনুসারে বাকিদেরও যুক্ত করা হবে।

এ ব্যাপারে বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার নাসির আহমেদ বলেন, ‘আমরা এজ টেন নামক একটি অ্যাপ তৈরি করেছি যাতে ১৮টি প্রশ্ন রেখেছি। বেশিরভাগ প্রশ্নই করোনার লক্ষণকে ঘিরেই করা হয়েছে। কার কতক্ষণ ঘুম হয়েছে, জ্বর কিংবা গায়ে কোনো ধরনের ব্যথা রয়েছে কি না, করোনা রোগীর সংস্পর্শে এসেছে কি না এসবসহ অন্যান্য তথ্য ক্রিকেটাররা এখানে দেবে। তবে আপাতত কিছু ক্রিকেটারকে এটা দেওয়া হয়েছে। দৈনন্দিন তারা এই তথ্যগুলো নিয়মিত জানাবে। তাদের উত্তরের ওপর ভিত্তি করেই লাল, নীল, হলুদ চিহ্নিত করা হবে। অ্যাপটা নিজেই জানিয়ে দেবে কোন ক্রিকেটার কোন জোনে পড়েছে। মেডিকেল বিভাগ বাকি বিষয়টুকু দেখবে।’

বিসিবির এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ম্যানেজার আরও জানিয়েছেন, করোনার কারণে সৃষ্ট ভিন্ন পরিস্থিতির কারণেই এমন অ্যাপের ব্যবস্থা করা হয়েছে। খেলোয়াড়রা এরইমধ্যে তথ্য দেওয়া শুরু করে দিয়েছেন। সামনেই যেহেতু অনুশীলন শুরু করতে হবে তাই এই অ্যাপটি খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিতে নজর রাখা হবে। এর ফলে খেলোয়াড়দের অনুশীলন, কন্ট্যাক্ট ট্রেসিং এবং চিকিৎসা বিষয়ক ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেটারদের জন্য বিসিবি’র করোনা অ্যাপ

আপডেট সময় ০৯:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০