ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজের মৃত্যুর গুজবে বিরক্তি প্রকাশ করলেন মোহাম্মদ ইরফান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের সব দেশের মতোই পাকিস্তানের অবস্থাও টালমাটাল। এমন সময় পাক পেসার মোহাম্মদ ইরফানের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া গুঞ্জনে পাকিস্তানের ক্রিকেটে বয়ে গেছে ঝড়।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট, ৬০টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলা ইরফান মহামারীর কারণে পরিবারের সাথেই সময় কাটাচ্ছেন। তবে কে বা কারা খবর ছড়ায়, ৩৮ বছর বয়সী এই পেসার নাকি গাড়ি দর্ঘটনায় পড়েছেন, আর সেই দুর্ঘটনায় নাকি তিনি প্রাণও হারিয়েছেন।

খ্যাতির বিড়ম্বনা এরপর ভালোই টের পেয়েছেন ইরফান। স্বভাবতই খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। হুলুস্থুল পড়ে যায় দেশটির ক্রিকেট পাড়ায়। অনেকে তো সামাজিক যোগাযোগমাধ্যমে শোকও প্রকাশ করেছিলেন।

শেষমেশ ইরফানকেই জানাতে হয়েছে- তিনি যে বেঁচে আছেন! এক টুইট বার্তায় বিরক্তি প্রকাশ করে এসব গুঞ্জন ছড়ানো থেকে বিরত থাকার জন্য ক্রিকেট সমর্থক অনুরোধ করেছেন তিনি।

ইরফান বলেন, ‘সামাজিক যোগাযো্গমাধ্যমে অনেকে ভুয়া খবর ছড়াচ্ছে- আমি নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছি। এমন পরিস্থিতিতে আমি, আমার পরিবার ও বন্ধুরা ব্রিবত বোধ করছি। এই বিষয়ে জানতে আমার কাছে অসংখ্য ফোন কল আসছে। অনুগ্রহ করে আপনারা এমন গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। কোনো দুর্ঘটনাও ঘটেনি আর আমরা সবাই ভালো আছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজের মৃত্যুর গুজবে বিরক্তি প্রকাশ করলেন মোহাম্মদ ইরফান

আপডেট সময় ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০