ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রিকেটারদের ত্রাণ দেওয়া নিয়ে বিসিবি চিকিৎসকের পরামর্শ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও স্পিনার নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় দলের ক্রিকেটারদের করোনায় আক্রান্ত হওয়াটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য বেশ চিন্তার কারণও বটে। তাই ক্রিকেটাররা যাতে সশরীরে গিয়ে ত্রাণ না দেয় তা নিয়ে একটি নির্দেশনা দেওয়ার প্রয়োজন বলে মনে করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

রোববার (২১ জুন) সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। আর কোনো ক্রিকেটার যেন করোনায় আক্রান্ত না হয় সেজন্য ক্রিকেটাররা যেন সশরীরে গিয়ে ত্রাণ না দেয় তা নিয়ে বিসিবির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া দরকার বলে মত দেন বিসিবির প্রধান চিকিৎসক।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘ক্রিকেটাররা এখন বেশি সতর্ক। মাশরাফিই সশরীরে ত্রাণ বিতরণ করেছেন, কারণ ক্রিকেট ব্যক্তিত্বের পাশাপাশি তিনি কিন্তু একজন জনপ্রতিনিধিও। সেজন্য নিজ এলাকায় সাধারণ মানুষদের সশরীরে গিয়ে সাহায্য করেছেন। কিন্তু বর্তমান জাতীয় দলের আর কোনো ক্রিকেটারই সশরীরে ত্রাণ বিতরণ করেননি। তারা কারও না কারও মাধ্যমে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং অর্থ সাহায্য করে যাচ্ছেন। তবে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশিকা দিইনি। হয়তো এখন সময় এসেছে বোর্ড থেকে একটা নির্দেশিকা দেওয়ার। যেখানে বলা থাকবে, মানবিক কারণে অতি অবশ্যই করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করা যাবে। তবে সেটা সশরীরে গিয়ে নয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্রিকেটারদের ত্রাণ দেওয়া নিয়ে বিসিবি চিকিৎসকের পরামর্শ

আপডেট সময় ০৯:৪৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০