ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

হাসপাতালের বহির্বিভাগের সেবা দেবে ‘স্মার্ট হসপিটাল’

আকাশ আইসিটি ডেস্ক : 

করোনা প্রকোপের মধ্যে ঝুঁকি থাকায় রোগীরা পারতপক্ষে হাসপাতালমুখী না হয়ে ঘরেই থাকতে চাচ্ছেন। অনেকে চেম্বারেও যেতে চান না। আবার হাসপাতালের বহির্বিভাগের সেবাও আগের মতো নেই। আর এ সমস্যার সমাধানে হাসপাতালের বহির্বিভাগের সেবা দেবে ‘স্মার্ট হসপিটাল’।

এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগী উভয়কেই অ্যাপের মধ্যে সেবা প্রদান ও গ্রহণ করতে হবে।

শনিবার (২০ জুন) পাঠানো এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে হ্যালো ডক্টর ডট এশিয়ার প্রধান কারিগরি উপদেষ্টা ও বিশেষজ্ঞ চিকিৎসক ডা. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় পৃথিবী এক নতুন সময় পার করছে, যার জন্য আমাদের কোনো প্রস্তুতি ছিল না। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় শহরের বিশেষায়িত হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল বা ক্লিনিকসমূহ কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই এ অ্যাপ ব্যবহার করে টেলিমেডিসিন সেবা প্রদান শুরু করতে পারবে।

প্রাথমিকভাবে ৫০টি বিশেষায়িত হাসপাতাল এবং ৫০০টি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল বা ক্লিনিক নিয়ে আমরা একটি টেলিমেডিসিন নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। পরবর্তীতে বিদেশের বিশেষায়িত হাসপাতালসমূহ এ টেলিমেডিসিন নেটওয়ার্কে যুক্ত হবে, যার মাধ্যমে একটি কার্যকর টেলিমেডিসিন রেফারেল নেটওয়ার্ক গড়ে উঠবে বলে বিশ্বাস করি।

হ্যালো ডক্টর ডট এশিয়ার পরিচালন কর্মকর্তা মো. ফখরুল হাসান বলেন, গত ১০ বছরের বেশি সময় ধরে আমরা টেলিমেডিসিন প্রযুক্তি নিয়ে কাজ করছি। কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে ‘হ্যালো ডক্টর ডট এশিয়া’ ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করে। ইতোমধ্যেই আমরা চিকিৎসকদের জন্য ‘হ্যালো ডক্টর প্রো’, রোগীদের জন্য ‘হ্যালো ডক্টর এশিয়া’ অ্যাপ চালু করেছি। বর্তমানে ২৫০ জনের বেশি চিকিৎসক টেলিমেডিসিন সেবা প্রদান করছেন। হাসপাতাল বা ক্লিনিকসমূহ https://bit.ly/Hospital-App লিঙ্ক থেকে ‘Smart Hospital’ অ্যাপ ব্যবহার করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

হাসপাতালের বহির্বিভাগের সেবা দেবে ‘স্মার্ট হসপিটাল’

আপডেট সময় ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০