ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ঝুঁকিতে ২৮ ভাগ স্কুল শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার লকডাউন এর মধ্যেও দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ শতাংশ শিক্ষার্থী এখনো বাইরে বের হচ্ছে এবং ১০ শতাংশ শিক্ষার্থী মানছে না কোন স্বাস্থ্যবিধি। ফলে করোনার ঝুঁকিতে রয়েছে ২৮ শতাংশ শিক্ষার্থী।

শনিবার ব্রাকের একটি জরিপে এ তথ্য তুলে ধরা হয়।

সারাদেশের প্রত্যেকটি বিভাগের দুটি জেলা অর্থাৎ ১৬ টি জেলা বাছাই করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৩৮ জন শিক্ষার্থীর ওপর এই জরিপ করা হয়। জরিপের মাঠপর্যায়ের তথ্য বলছে যে, ১৬% ভাগ শিক্ষার্থী (৩১৮জন) মহামারী নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত মোট ৩১ মিলিয়ন শিক্ষার্থীর থেকে যদি আতঙ্কিত শিক্ষার্থীর মোট সংখ্যা বা সমীকরণ বের করা হয় তাহলে সংখ্যাটি বেশ বড় যা খুবই উদ্বেগজনক। এছাড়াও সংসদ টিভির প্রচারিত ক্লাসে ৫৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারছে না বলেও গবেষণায় উঠে এসেছে।

জরিপে আরও উল্লেখ করা হয়, করোনাভাইরাসে পড়ালেখায় অনীহা জন্মেছে ১৩ শতাংশ শিক্ষার্থীর। আবার ১৪ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা না করে অলস ভাবে সময় কাটাচ্ছে এবং ৪৪ শতাংশ শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে কোন প্রকার নির্দেশনা পাচ্ছে না বলেও জরিপে উঠে এসেছে।

ব্রাকের এই গবেষণাটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাকির হোসেনের উপস্থিতিতে বিকেলে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার ঝুঁকিতে ২৮ ভাগ স্কুল শিক্ষার্থী

আপডেট সময় ০৭:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০