ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চালু হচ্ছে ভার্চুয়াল ইউনিভার্সিটি

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে দেশে চালু হচ্ছে ভার্চুয়াল ইউনিভার্সিটি। সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে বাণিজ্যিক কার্যক্রম প্রসারে শিগগিরই একটি ভার্চুয়াল ইউনিভার্সিটি অব মাল্টিমিডিয়া অ্যান্ড ইনোভেশন চালু করা হবে। এতে আইবিএ’র সার্টিফিকেট কোর্স থাকবে। মঙ্গলবার (১৬ জুন) ভার্চুয়াল মাধ্যমে একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে বাণিজ্যিক কার্যক্রমকে পরিবর্তন করছে কোভিড-১৯। তাই যে পেশা বা অবস্থানেই থাকি না কেন, প্রতিটি স্থানেই সবাইকে কাটিং এজ প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। নতুন ধরনের বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে সক্ষম হচ্ছি। প্রযুক্তি সেবায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রেই এআই, রোবটিকস, বিগ ডেটাসহ অন্যান্য প্রযুক্তির ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হবে।’

পলক বলেন, ‘গত ১০০ দিন সামাজিক দূরত্বে থেকেও ইন্টেলেকচুয়ালি সংযুক্ত থেকেছি। আমাদের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, অফিস কোনো কিছুই পিছিয়ে নেই।’ তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতিতে ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহার বেড়েছে। বাণিজ্যিক ব্যবহার বেড়েছে ৫০ শতাংশ।

৫০ লাখের বেশি মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।’ করোনাপরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবস্থাপকদের দক্ষতা উন্নয়নে শুরু হয়েছে এসিএমপি ৪.০ গ্রীষ্মকালীন এই প্রশিক্ষণ কর্মসূচি। নিউ নরমাল পরিস্থিতে কর্মী ঝরেপড়া কমিয়ে ব্যবসায় সম্প্রসারণের বিভিন্ন মডিউল নিয়ে ৪টি ব্যাচে তিন মাসের এই কর্মসূচিতে প্রশিক্ষণ নিচ্ছে ২২৮ জন মিড ম্যানেজমেন্টে কর্মরত পেশাজীবী।

আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের অধীনে ১৪তম-১৭তম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মসূচিতে সপ্তাহে ৩-৪ দিন অনলাইনে ক্লাস হবে। ১২ সেশনে অনুষ্ঠিত হবে ৮০টি ক্লাস। প্রতিদিনই পরীক্ষা হবে। আর সনদ পেতে কমপক্ষে ৭০ শতাংশ ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চালু হচ্ছে ভার্চুয়াল ইউনিভার্সিটি

আপডেট সময় ১১:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০