ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাসিমকে কটূক্তি: সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নাসিমকে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার দায়ে এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন শিক্ষিকা সিরাজুম মুনিরা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

তিনি জানান, যেহেতু তিনি মামলায় গ্রেপ্তার হয়ে আছেন তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ বিষয়ে তাকে ডাকযোগে চিঠিও পাঠানো হয়েছে।

তবে বিষয়টি নিয়ে কোনো নোটিস না দেয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন, এক প্রতিষ্ঠানে দুই নীতি চলতে পারে না। শিক্ষক নামের কলঙ্ক মনিরাকে বরখাস্ত করতে প্রশাসনের এতো টালবাহানা কেন? আগে দুজন কর্মকর্তা মামলায় গ্রেপ্তার হওয়ায় তাদেরকে সেদিনই সাময়িক বহিস্কার করে বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু কেন এই মনিরার ব্যাপারে এখনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি?

প্রসঙ্গত, মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে কটূক্তি করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের প্রভাষক মনিরাকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় গত শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাসিমকে কটূক্তি: সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট সময় ১২:০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০