ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

আইইউবিএটিতে অনলাইনে ভর্তি চলছে, ক্লাস শুরু ১ জুলাই

আকাশ জাতীয় ডেস্ক: 

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সামার-২০২০ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যাবে। ‘সামার’সেমিস্টারে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ঘরে থেকেই অনলাইনের মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে পারবেন। আইইউবিএটিতে ভর্তির বিষয়ে যাবতীয় তথ্য www.iubat.edu/admission ওয়েবসাইট পাওয়া যাবে। জুলাই মাসের ১ তারিখ থেকে অনলাইনে সামার ২০২০ সেমিস্টারের ক্লাস শুরু হবে।

মঙ্গলবার (১৬ জুন) আইইউবিএটি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাস্টার পর্যায়ে এমবিএ প্রোগ্রাম চালু আছে।

এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত রয়েছে মেধা বৃত্তি। মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ স্পেশাল বৃত্তিসহ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ৬৪টি বৃত্তি। এছাড়াও সামার ২০২০ সেমিস্টারে সব শিক্ষার্থীদের টিউশন ফি শতকরা ১৫ মওকুফের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এখানে সব শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যবিমা। প্রায় শতভাগ পুর্নকালীন শিক্ষক দ্বারা পরিচালিত আইইউবিএটির রয়েছে বিশ্বের ২৯টি দেশের ১০৫টি নামীদামি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি। এছাড়াও বিনা খরচে শিক্ষক-শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য রয়েছে নিজস্ব বাস সার্ভিস।

আইইউবিএটি ঢাকার মধ্যে একমাত্র গ্রিন ক্যাম্পাস যেটির ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‍্যাংকিং-২০১৯ অনুযায়ী বিশ্বের ৮৫টি দেশের ৭৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৪১তম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

আইইউবিএটিতে অনলাইনে ভর্তি চলছে, ক্লাস শুরু ১ জুলাই

আপডেট সময় ০৪:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০