ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আসছে করোনারোধী বিশেষ জামা-কাপড়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

প্রায় শতভাগ করোনারোধী জামা-কাপড় তৈরি হচ্ছে ভারতে। এসব পোশাকের দামও হাতের নাগালে। দেশটির শীর্ষস্থানীয় টেক্সটাইল সংস্থা অরবিন্দ লিমিটেডের হাত ধরে ‘ইন্টেলিফাব্রিক্স’ ব্র্যান্ডের অধীনে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে। এর জন্য তাইওয়ানের জিনটেক্স কর্পোরেশন আর সুইস টেক্সটাইল সংস্থা হাইকিউ মেটেরিয়ালস এজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অরবিন্দ লিমিটেড।

এর আগে গবেষণায় দেখা গেছে, কাপড়ের উপর করোনাভাইরাসের জীবাণু বা ব্যাক্টেরিয়ার কণা প্রায় দু’দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। অরবিন্দ লিমিটেড-এর দাবি, তাদের তৈরি পোশাকের ফ্যাব্রিকের HeiQ Viroblock করোনাভাইরাস কণাকে সংক্রমিত হতে দেয় না এবং ৩০ মিনিটের মধ্যেই ৯৯ শতাংশ ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম।

সুইস টেক্সটাইল সংস্থা HeiQ Materials AG বিশ্বব্যাপী ভাইরাস-রোধী কাপড় তৈরির জন্য বিখ্যাত। এই সংস্থার ভাইরাসরোধী পণ্যগুলোর মধ্যে হাইকিউ ভাইরোব্লক অন্যতম।

এই সংস্থাকে করোনারোধী পোশাক তৈরির ক্ষেত্রে পাশে পেয়ে অত্যন্ত আশাবাদী অরবিন্দ লিমিটেড।

প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর কুলিন লালভাই জানান, করোনার জন্য দেশ এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই পরিস্থিতিতে ভাইরোব্লক ফ্যাব্রিকের সাহায্যে ভারতে ভাইরাসরোধী বিশেষ পোশাক আনতে পারলে করোনার বিরুদ্ধে লড়াইটা আরও সহজ হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভাইরোব্লক ফ্যাব্রিকের তৈরি এক একটি শার্টের দাম পড়বে ৬০০ থেকে ১,০০০ রুপি। অর্থাৎ, আর পাঁচটা সাধারণ কেতা-দুরস্ত জামা-কাপড়ের দামেই মিলবে বিশেষ করোনারোধী পোশাক

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আসছে করোনারোধী বিশেষ জামা-কাপড়

আপডেট সময় ০৯:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০