ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আল্লামা শফীর অবস্থা স্থিতিশীল, গঠন হচ্ছে মেডিকেল বোর্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার অবস্থা এখন স্থিতিশীল। তার জন্য মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেয়া হবে।

বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার দুপুর ১টার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তার বাবা এখন ভালো আছেন। ডাক্তাররা কিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। দুপুর ২টার পরে সেসব রিপোর্ট পাওয়া গেলে চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপ নেবেন। তারা মেডিকেল বোর্ড গঠন করে করণীয় ঠিক করবেন।

আনাস মাদানী জানান, আল্লামা শফী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। রোববার বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়।

প্রসঙ্গত, ১০৩ বছর বয়সী আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। এর আগেও কয়েক দফা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। বার্ধক্যের কারণে এসব রোগ মাঝেমধ্যেই অনিয়ন্ত্রিত হয়ে যায়।
হেফাজতের আমীরের সুস্থতায় জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে মাওলানা আনাস মাদানী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

আল্লামা শফীর অবস্থা স্থিতিশীল, গঠন হচ্ছে মেডিকেল বোর্ড

আপডেট সময় ০৪:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০