ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা চিকিৎসায় উত্তরায় নতুন ৩শ’ শয্যার হাসপাতালের যাত্রা শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের চিকিৎসায় যুক্ত হলো আরও একটি বেসরকারি হাসপাতাল। রাজধানীর উত্তরায় ৩শ’ শয্যার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালটিকে আজ থেকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে অনলাইনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করা হয়।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোয়াজ্জেম হোসেন জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হবে। কাল থেকে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে হাসপাতালে নিজস্ব পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। যেখানে প্রতিদিন গড়ে ১ হাজার ৮০টি নমুনা পরীক্ষা করা যাবে।

বাংলাদেশ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, জাপানের গ্রিন হাসপাতাল সাপ্লাই এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, জাইকার যৌথ উদ্যোগে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন জানান, এই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন জাপানি চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি। চিকিৎসকদের জন্য ২০টি শয্যা বরাদ্দ থাকবে। ৩শ’ শয্যার মধ্যে ২৪টি নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ থাকবে। আর আইসোলেশন বেড থাকবে মোট ৩৬টি।

কোভিড আক্রান্ত রোগীদের মলমূত্র থেকে অন্যান্য বর্জ্য শোধনের জন্য বর্জ্য শোধনাগার (ইটিপি) তৈরি করা হয়েছে বলে জানান হাসপাতালটির এমডি মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, কোভিড আক্রান্ত রোগীদের বিভিন্ন প্রকারের বর্জ্য শোধনের জন্য ইটিপি-এসটিপি স্থাপন করা হয়েছে। আমরা রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। অনলাইনের রোগীর চিকিৎসা সংক্রান্ত আপডেট তথ্য তাদের পরিবারকে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা চিকিৎসায় উত্তরায় নতুন ৩শ’ শয্যার হাসপাতালের যাত্রা শুরু

আপডেট সময় ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০