ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী

ধর্ষক রাম রহিম লঙ্কাকাণ্ডে অবশেষে মুখ খুললেন মোদী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডেরা ভক্তদের তাণ্ডবের ঘটনায় আদালতের নিন্দার পরে মুখ খুললেন প্রধানমন্ত্রী। মন খোলার ‘মন কি বাত’ অনুষ্ঠানেই মন্তব্য করেছেন নরেন্দ্র মোদী। আর তাতে বার্তা দিয়েছেন তাঁর দল বিজেপিকেও।

গত শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালত রাম রহিমকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করে। এর পরই তাণ্ডব শুরু করে বাবার সন্তানেরা। হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের পাশাপাশি রাজধানী দিল্লিতেও হিংসা ছড়িয়ে পড়ে। প্রাণ হারিয়েছেন ৩৬ জন। আহতের সংখ্যা কয়েক শো।

এই ঘটনায় শনিবারই সরকারি ভূমিকা নিয়ে অসন্তোষ জানিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। দুই রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রেরও সমালোচনা করে আদালত। মোদীকে কার্যত তাঁর কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি বলেন, ”উনি ভারতের প্রধানমন্ত্রী। বিজেপির নন। ”

এর পর রবিবার সকালেই নিজের ‘মন কি বাত’-এ ওই ডেরা সম্প্রদায়ের হাঙ্গামা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্বাসের নামে হিংসা ছড়ানোকে কোনও মতেই বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, কোনও একজনের প্রতি মানুষের বিশ্বাস থাকতেই পারে। কিন্তু, সেই বিশ্বাসের কারণে হিংসাকে কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। দেশের প্রতিটি মানুষকে আইন মেনে চলতে হবে।

রাম রহিম সিংহের সঙ্গে দল বিজেপির সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। খোদ প্রধানমন্ত্রীর টুইট পোস্টও ভাইরাল। এই সময়ে মোদীর এই বক্তব্য, শুধু ডেরা ভক্তদের প্রতি নয়, নিজের দলের কাছেও বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার

ধর্ষক রাম রহিম লঙ্কাকাণ্ডে অবশেষে মুখ খুললেন মোদী

আপডেট সময় ০১:৫২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭