ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের প্রকোপের কারণে এসএসসি পরীক্ষার ফলাফলের মতো এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময় অনুষ্ঠিত হয়নি। এইএসসি পরীক্ষা কবে হবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন, করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা নেয়া হবে না। তবে যখনই পরীক্ষা নেয়া হবে তার আগে দুই সপ্তাহ সময় পাবেন শিক্ষার্থীরা।

নানা অনিশ্চয়তার মধ্যেও রবিবার শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এমন অবস্থায় সামনের এইচএসসি পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে তা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

রবিবার সকালে ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। সকল প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। কারণ এখানে ব্যাপক পরিমাণ শিক্ষার্থী, পুরোপুরি গণপরিবহন চালু হতে হবে।

দীপু মনি বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না। তাহলে আমাদের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বহুগুণ বৃদ্ধি করতে হবে। এসব কিছু না করতে পারলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ব্যাপকভাবে থেকে যাবে। কোনোভাবেই এ ঝুঁকি এ মুহূর্তে নেয়া সম্ভব নয় বলে আমরা মনি করি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘সে কারণে করোনা পরিস্থিতি আরও অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই আমরা মনে করব পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হয়েছে তখনই অন্তত পক্ষে দুই সপ্তাহ সময় দিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০