ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মারা গেলেন এলজিইডি কর্মকর্তা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়ের অ্যাকাউটন্স অফিসার কাজী আলতাফ হোসেন ফিরোজ (৫৬) মারা গেছেন।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার মিরপুর ১২ নম্বরে বেসরকারি রিজেন্ট হাসপাতালে মারা যান তিনি। পরে সোমবার ভোরে সরকারি নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের ভাগিনা গোলাম মোস্তফা রাজ জানান, এলজিইডির প্রধান কার্যালয়ের অ্যাকাউন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন কাজী আলতাফ হোসেন ফিরোজ। পাঁচ দিন আগে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আইসিইউতে নেয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক মিরপুর ১২ নম্বরে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারিক সূত্র আরও জানায়, আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশের দাফন কাফনের অনুমতি নিয়ে সোমবার ভোরে সরকারি নিয়ম মেনে তাকে পাবনা সদর উপজেলার মালিগাছা-মজিদপুর গোরস্থানে দাফন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মারা গেলেন এলজিইডি কর্মকর্তা

আপডেট সময় ০৮:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০