ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত লাথি মেরে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার জুলাই আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারিনি আমরা: মান্না ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: মেলোনি

জুমাতুল বিদায় মুসল্লিদের ভিড়, করোনা থেকে মুক্তির ফরিয়াদ

আকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবারে জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নগরের জামে মসজিদগুলোতে সামাজিক দূরত্ব রেখে ইবাদত–বন্দেগি ও জিকির-আসকারের মাধ্যমে জুমাতুল বিদার নামাজ আদায় করেন তারা।

শুক্রবার (২২ মে) পবিত্র রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে মসজিদে মসজিদে ভিড় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জমিয়াতুল ফালাহ জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বড় মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নামে।

ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায়ের পাশাপাশি বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন। নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

মসজিদগুলোর প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় সম্ভব হলেও নগরের বিভিন্ন অলি গলির মসজিদে সেটি সম্ভব হয়নি। এরপরেও অনেকে বাড়ি থেকে জায়নামাজ নিয়ে এসে সড়কে জুমার নামাজ আদায় করেছেন।

মুসলিম সম্প্রদায়ের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে ধর্মীয়ভাবে শুক্রবারের মর্যাদা বেশি। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা পবিত্র রমজান মাসের শুক্রবারগুলোর মর্যাদা আরও বেশি। বিশেষ করে জুমাতুল বিদা আদায় করতে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে।

নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এবার করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও মোনাজাতে করোনা থেকে মুক্তির ফরিয়াদ করেন সবাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

জুমাতুল বিদায় মুসল্লিদের ভিড়, করোনা থেকে মুক্তির ফরিয়াদ

আপডেট সময় ০৪:৪২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০