ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিয়ম মেনে উদাহরণ হলেন শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সবার জন্যই সমান। তবে এত অনিয়মের দেশে নিয়ম মানা লোকদের খুব সহজেই চোখে পড়ে। করোনার দুঃসময়ে চারপাশে নানা অনিয়মের মাঝেও নিয়ম মেনে উদাহরণ হলেন একজন ভিভিআইপি। তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার রাজধানীর মীনা বাজার সুপার শপের একটি আউটলেটের সামনে সাধারণের সঙ্গে লাইনে দাঁড়ান শিক্ষামন্ত্রী। জনসাধারণের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে একজন মন্ত্রীকে কেনাকাটা করতে দেখায় অনেকেই অবাক হয়েছেন। মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সাজেদুর রহমান সুমন নামে একজন ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘উনি আমাদের দীপু মনি। উনি মিনা বাজারে ঢোকার জন্য সর্বসাধারণের সাথে লাইনে দাঁড়িয়ে আছেন। ম্যানেজার উনাকে লাইন ভেঙে সামনে যাওয়ার কথা বললেও উনি অস্বীকৃতি জানান।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায় শিক্ষামন্ত্রী মুখে মাস্ক আর কাঁধে কালো ব্যাগ নিয়ে কেনাকাটার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। নিয়ম মানার এমন উদাহরণ সৃষ্টি করায় খুশি হয়েছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিয়ম মেনে উদাহরণ হলেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৯:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০