ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাহরাইনে চালু হলো ‘প্রবাস বন্ধু কলসেন্টার’

আকাশ জাতীয় ডেস্ক:

বাহরাইনে চালু হলো প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ দেওয়ার জন্য ‘প্রবাস বন্ধু কলসেন্টার’।

বুধবার (২০ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কলসেন্টারের উদ্বোধন করেন।

এসময় ড. মোমেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের বাংলাদেশে ফেরত না পাঠানোর এবং সেদেশে কেউ অবৈধ থাকলে তাদের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

প্রবাসীদের এদেশের সম্পদ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ঘরে বসে নির্বিঘ্নে চিকিৎসকদের কাছ থেকে এ সেবা নিতে পারবেন। পরে অন্য দেশেও এ সেবা চালু করা হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে আধুনিক প্রযুক্তি আমাদের জীবন আরও উন্নত করছে। বিশেষ করে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আলোচনা ও যোগাযোগ রক্ষা করতে অত্যন্ত সহায়ক হচ্ছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় প্রচেষ্টায়। তারা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুদূরপ্রসারী চিন্তা করেছিলেন বলেই আমরা এ সুবিধা পাচ্ছি।’

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম জানান, বাহরাইনের জনসংখ্যা প্রায় ১৫ লাখ হলেও সেদেশে প্রবাসী বাংলাদেশি আছে প্রায় ২ লাখ। ইতোমধ্যে বাহরাইনে অবস্থানরত ১২ জন চিকিৎসক স্বেচ্ছায় এ সেবা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। বাংলাদেশ থেকে ১০ জন চিকিৎসক এ কলসেন্টারে সার্বিক সহযোগিতা করবেন। বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ চিকিৎসা সেবা নিতে পারবেন।

সেদেশে অবস্থানকারী যেকোনো প্রবাসী নিন্মোক্ত নম্বরে ফোন করে চিকিৎসাসেবা ও পরামর্শ নিতে পারবেন:

হান্টিং নম্বর +৮৮০৯৬১১৯৯৯১১১,

ইমো নম্বর: ০১৪০০৬১১৯৯৫, ০১৪০০৬১১৯৯৬, ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮, ০১৯৫৮১০৫০২০

হোয়াটস অ্যাপ নম্বর: ০১৪০০৬১১৯৯৭, ০১৪০০৬১১৯৯৮

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও পরামর্শ বাংলাদেশ সরকারের corona.gov.bd ওয়েবসাইট থেকেও প্রবাসীরা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিভাগের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহরাইনে চালু হলো ‘প্রবাস বন্ধু কলসেন্টার’

আপডেট সময় ১০:২৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০