ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

ট্রেনে নারী যাত্রীকে উত্যক্ত: দুই বখাটের কারাদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে ট্রেনে নারী যাত্রীকে উত্যক্তের অপরাধে দুই বখাটের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে তাদের ১৯ দিনের কারাদণ্ড দিয়ে রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর বোয়ালিয়া থানার খড়বনা এলাকার মাসুদের ছেলে হাসিম ইকবাল (২১) ও রাজশাহীর চারঘাট উপজেলার বাসিন্দা মমিনুল ইসলাম (২৬)।

রেল পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহী আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক নারী রাজশাহীতে বাড়ি আসছিল। ট্রেনের ঙ বগির ২৪ নম্বর সিটে বসে ছিলেন তিনি। ট্রেনিটির ১৬ থেকে ১৮ নম্বর সিটে বসে ছিল পাঁচ জন ছেলে। এরমধ্যে ২ জন ছেলে নাটোরের আব্দুলপুর ও একজন পাবনার ঈশ্বরদী স্টেশনে নেমে যায়। আর বাকি থাকেন দুই বখাটে হাসিম ও মমিনুল। তারা সেই নারী যাত্রীকে নানাভাবে উত্যক্ত করে।

সবকিছু নিরবে মেনে নিয়ে কৌশলে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানায় সেই নারী। সেই নারী রেলওয়ে স্টেশনের পাশেই নগরীর বোয়ালিয়া থানার শিরোইল কলোনির ৩ নম্বর গলি এলাকার রফিকুলের মেয়ে। ট্রেনটি রাজশাহী স্টেশনে আসলে পরিবারের সদস্যরা হাতেনাতে ধরে বখাটেদের রেলওয়ে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

পরে শনিবার সকাল ১০টার দিকে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল দুইজনকে ১৯ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, নারী যাত্রীকে উত্যক্ত করায় তাদের দুইজনে ১৯ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরপর তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

ট্রেনে নারী যাত্রীকে উত্যক্ত: দুই বখাটের কারাদণ্ড

আপডেট সময় ০৩:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০১৭