ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকে হত্যাচেষ্টা, ছেলে রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদকের টাকার জন্য মাকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার ছেলে মিল্লাত হোসেনকে কলাবাগান থানার দুই মামলায় পাঁচদিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদার হোসাইন এ রিমান্ড মঞ্জুর করেন।

ভোরে রাজধানীর পান্থপথ এলাকা থেকে মিল্লাতকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মিল্লাতের মায়ের করা হত্যাচেষ্টা মামলার পাশাপাশি কলাবাগান থানায় অস্ত্র আইনেও তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। সোমবার এ দুই মামলায় তার পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে হত্যাচেষ্টা মামলায় দু’দিন ও অস্ত্র মামলায় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

তাকে গ্রেফতারের পর র‌্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন বাংলানিউজকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল অভিযুক্ত মিল্লাত বাড়ির দিকে আসছেন। দুইদিন আগে তিনি বাড়িতে গিয়ে মাকে হুমকি দিয়ে এসেছিলেন। এমন খবরে রোববার (১৭ মে) দিনগত রাতে পান্থপথের পানি ভবনের সামনে চেকপোস্ট বসানো হয়। নিরাপত্তা চৌকিতে প্রতিটি গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এসময় দূর থেকে একজন বাইকার র‌্যাব দেখে বাইক ঘুরিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এতে আমাদের সন্দেহ হয়। পরে কয়েকজন র‌্যাব সদস্য দৌঁড়ে গিয়ে তাকে আটক করেন। পরে তার ব্যাগ ও শরীর তল্লাশি করার সময় তিনি বাইক ফেলে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে বাইকের মিটারের সামনে রাখা একটি ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, মাদকাসক্ত মিল্লাত প্রায়ই টাকা চেয়ে মাকে মারধর করতেন। ছেলের মারধরে অতিষ্ঠ মাকে টাকার জন্য খুনের হুমকিও দেন তিনি। দীর্ঘদিন ধরে চলা এমন নির্যাতন সইতে না পেরে বখে যাওয়া সেই ছেলের বিরুদ্ধে গত ৭ মে রাজধানীর কলাবাগান থানায় ওই মা একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

বর্তমানে নিরাপত্তাহীনতায় বসবাসের কথা তুলে ধরে ভবিষ্যতে ছেলের হাতে খুনের আশঙ্কার কথাও মামলায় উল্লেখ করেছেন মিল্লাতের মা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাকে হত্যাচেষ্টা, ছেলে রিমান্ডে

আপডেট সময় ০৯:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০