ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী ময়মনসিংহে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: ১০ কার্যদিবসে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ, ইউরেনিয়াম চুক্তিতে সই করল ভারত-অস্ট্রেলিয়া খামেনির শেষযাত্রার পথে মার্কিন হামলা, রেলসেতু ধ্বংসের পর বন্ধ ট্রেন চলাচল বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী

করোনা: বাংলাদেশকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জাতিসংঘের

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার নেতিবাচক প্রভাবে বাংলাদেশে অর্জিত উন্নয়নের বিপরীতমুখী অবস্থার আশঙ্কা দেখা দিয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। একইসঙ্গে চরমভাবে ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষ ও বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৩২ কোটি ডলারের জরুরি আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র শুক্রবার (১৫ মে) ভিডিও বিফ্রিংয়ে এ আহ্বান জানিয়েছেন। এই সাহায্য ছয়মাস সময়কালের জন্য প্রয়োজন হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএফপি সম্ভাব্য সাহায্য ৩২ কোটি ডলারের মধ্যে ২০ কোটি ডলার করোনার প্রভাবে চরমভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য আর ১২ কোটি ডলার আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য ব্যয়েরও আহ্বান জানিয়েছে।
ডব্লিউএফপি বলছে, লকডাউন এবং চলাচলে বিধি-নিষেধ আরোপে বাংলাদেশের রিকশাচালক, দিনমজুরসহ লাখ লাখ মানুষ নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের মধ্যে প্রথমবারের মতো করোনা সংক্রমণের খবরে উদ্বেগও প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিপুল সংখ্যায় এবং ক্যাম্পগুলোতে স্বল্প স্থানে ঘিঞ্জি পরিবেশে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে করোনা সংক্রমণে প্রায় নয় লাখ রোহিঙ্গা এবং এর পার্শ্ববর্তী এলাকার প্রায় চার লাখ স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে রয়েছে।

এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ওই স্থানে করোনা সংক্রমণ মোকাবিলায় বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার জন্যও আহ্বান জানায় জাতিসংঘ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

করোনা: বাংলাদেশকে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জাতিসংঘের

আপডেট সময় ১০:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০