ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

১০ হাজার মানুষকে আইনমন্ত্রীর ‘ঈদ উপহার’

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্যক্তিগত টাকায় নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার ১০ হাজার মানুষকে ‘ঈদ উপহার’ হিসেবে কাপড় দিচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার (১৬ মে) উপজেলার বায়েক ইউনিয়ন ও বিনা উটি ইউনিয়নে তা বিতরণ করা হচ্ছে।

এর আগে শুক্রবার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নে এ ‘ঈদ উপহার’ বিতরণের কাজ শুরু করা হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইনমন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এসব ‘ঈদ উপহার’ বিতরণ করছেন।

ঈদ উপলক্ষে মন্ত্রী ব্যক্তিগত টাকায় শাড়ি, লুঙ্গিসহ অন্যান্য পোশাক বিতরণ করছেন। কসবা ও আখাউড়ার ১০ হাজার মানুষ এ উপহার পাবেন। প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে এসব পোশাক ইতোমধ্যেই কেনা হয়েছে। কসবা উপজেলায় ২৪ লাখ ৬০ হাজার টাকার এবং আখাউড়া উপজেলায় ১৬ লাখ ৪০ হাজার টাকার পোশাক বিতরণ করা হবে।

করোনা পরিস্থিতিতে শুরু থেকেই নিজ এলাকার কর্মহীন ও অভাবগ্রস্ত মানুষের পাশে আছেন আইনমন্ত্রী। ইতোমধ্যেই তিনি ব্যক্তিগত টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া সরকারিভাবেও যথেষ্ট পরিমাণে খাদ্যসহায়তা বরাদ্দ করিয়েছেন। ব্যক্তিগত অর্থায়নে তিনি সবজি বীজ দিয়েছেন কৃষকদের। আইনমন্ত্রীর কাছে ফোন করলে কিংবা ম্যাসেজ পাঠালেও খাদ্য সহায়তা পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

ধেয়ে আসছে বৃষ্টিবলয়: সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশে

১০ হাজার মানুষকে আইনমন্ত্রীর ‘ঈদ উপহার’

আপডেট সময় ০১:০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০