ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিন: প্রতিষ্ঠান মালিকদেরকে তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার সম্মুখযোদ্ধা হিসেবে গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়ার জন্য প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানপ্রধানদের প্রতি আমার বিনীত অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষাসামগ্রী দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। তা না করা হলে করোনায় আক্রান্তের সুযোগ থাকে।

মন্ত্রী এসময় করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে চিকিৎসক-নার্স, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যমকর্মী ও দায়িত্বপালনরত সকলকে অভিনন্দন জানান ও করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণকারী তিন সাংবাদিকের আত্মার শান্তি কামনা ও করোনায় আক্রান্ত প্রায় একশ’ সাংবাদিকের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন।

তথ্যমন্ত্রী আরো জানান, সকল গণমাধ্যমের কর্মীদের জন্য বিএসএমএমইউ’তে করোনা টেস্টে ‘ফাস্ট ট্রাক’ বা অগ্রাধিকার সুবিধার জন্য তিনি যে অনুরোধ করেছিলেন, বিএসএমএমইউ তা কার্যকর করেছে। গণমাধ্যমকর্মীদের করোনা চিকিৎসায় শয্যা সংরক্ষণে সাংবাদিকদের অনুরোধে অন্য একটি হাসপাতালেও কথা বলবেন বলে জানান মন্ত্রী ড. হাছান।

ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন -বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ। এসময় কয়েকজন ডিইউজে সদস্যদের হাতে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন তথ্যমন্ত্রী। ডিইউজে সভার পর সাংবাদিকরা ‘করোনায় প্রত্যেক মৃত্যুর জন্য সরকার দায়ী’ বিএনপির এমন মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি অপেক্ষায় আছি, বিএনপি নেতারা কখন বলবেন যে, করোনাভাইরাসের জন্যও সরকার দায়ী!’

হাছান মাহমুদ বলেন, সমগ্র বিশ্ব আজ করোনায় থমকে গেছে। ইউরোপ-আমেরিকায় তারা প্রাণহানি ঠেকাতে পারছে না। বিশ্বে এ প্রাদুর্ভাব দেখার সঙ্গে সঙ্গেই আমাদের সরকার নানা ব্যবস্থা নেয়ায় অনেক উন্নত ও প্রতিবেশী দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো আছে। কিন্তু তাই বলে আমরা বসে নেই, যে কোনো পরিস্থিতি হতে পারে, তা মাথায় রেখেই সরকার সমস্ত প্রস্তুতি নিচ্ছে। প্রকৃতপক্ষে, দেশের এক-তৃতীয়াংশ মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা, মানুষের জীবনরক্ষায় নানা কর্মতৎপরতা চালানো – সরকারের এসকল কর্মকাণ্ডে দিশেহারা হয়ে বিএনপি কিছু ফটোসেশন করছে এবং সেখানে নানা কথাবার্তা বলে সরকারের কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

‘আসলে রুহুল কবির রিজভী আহমেদসহ অনেক বিএনপি নেতাদের কথা শুনে সেগুলো উদভ্রান্তের প্রলাপের মতো মনে হয়’ মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

হুতিদের সহিংসতা কমাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিন: প্রতিষ্ঠান মালিকদেরকে তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০