ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রীকরোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, যতদিন করোনাভাইরাস পরিস্থিতি থাকবে ততদিন সরকারের মানবিক ত্রাণ সহায়তা কর্মসূচি চলমান থাকবে।

মঙ্গলবার রাজধানীর মিরপুরের অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা পরিচালনার জন্য কাফরুল থানাকে নিকট ৩শ’ ব্যাগ খাদ্য প্রদানকালে সংক্ষিপ্ত বক্তৃতায় শিল্প প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল ফিতরে আয়-রোজগারহীন অসহায় মানুষ যাতে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তাদেরকে বিশেষ উপহারসামগ্রী প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতি হতে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছে। অর্থনীতির সকল খাতের জন্য জননেত্রী শেখ হাসিনা ঘোষিত প্রায় ১ লক্ষ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী এ সময় প্রণোদনার অর্থের কোন প্রকার অনিয়ম-দুর্নীতি না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।

পরে, শিল্প প্রতিমন্ত্রী পক্ষ হতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামানের নিকট নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ৩শ’ ব্যাগ হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

হুতিদের সহিংসতা কমাতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: শিল্প প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০