ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় বেসরকারি বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর

পুলিশ হাসপাতালকে ভেন্টিলেটর ও মাস্ক দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মোকাবিলায় পুলিশ হাসপাতালের জন্য আয়ারল্যান্ডের তৈরি তিনটি ভেন্টিলেটর এবং এন-৯৫ মাস্ক দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার পুলিশ সদর দফতরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের কাছে এ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসা ত্বরান্বিত করার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পিতা শামসুদ্দিন প্রতিষ্ঠিত রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে পুলিশ সদস্যের চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একইসঙ্গে শাহরিয়ার আলমের ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে ক্রয়কৃত এন-৯৫ মাস্ক প্রদান করা হয়।

এসময় বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছোটভাই মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশ হাসপাতালকে ভেন্টিলেটর ও মাস্ক দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০