ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লোকে বলে, আমি ইতিহাসের সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে কোভিড-১৯ চিকিৎসায় জীবাণুনাশক ইনজেকশন করে দেহে ঢুকানোর পরামর্শ দেয়ার কয়েকদিন পরেই নিজের সম্পর্কে এমন মন্তব্য ট্রাম্পের‌। খবর- ওয়াশিংটন পোস্ট

রোববার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যে লোকেরা আমাকে চেনে এবং আমাদের দেশের ইতিহাস জানে তারা বলে, আমি ইতিহাসের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রেসিডেন্ট।আমি এ সম্পর্কে জানি না। কিন্তু আমি একজন প্ররিশ্রমি, সম্ভবত প্রথম সাড়ে তিন বছরে দেশের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে আমি অনেক বেশি কাজ করেছি।মিথ্যা সংবাদকে ঘৃণা করছি।

এর কয়েকমিনিট পরেই ট্রাম্প আরেকটি টুইট বার্তায় বলেন, ‘খুব সকালে উঠে অনেক রাত পর্যন্ত আমি কাজ করি। অনেক মাস হলো হোয়াইট হাউজ ছেড়ে অন্য কোথাও যাইনি। তারপরও আমার কাজের ব্যর্থতা নিয়ে নিউইয়র্ক টাইমসে গল্প তৈরি হয়।’

সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, দেশটিতে যখন ১০ লাখের মতো করোনায় আক্রান্ত ঠিক সে সময়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সংবাদ মাধ্যমের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ‘এই ভয়ানক অবিচার বন্ধ করতে মিথ্যা সংবাদের প্রতিষ্ঠানসহ সবার বিরুদ্ধে মামলা করা উচিত।’

এর আগে গত শনিবার সংবাদ সম্মেলন করলেও কাউকে প্রশ্ন করতে দেননি ট্রাম্প। তার মতে আমেরিকান সংবাদ মাধ্যম বেশির ভাগ সময় ‘শত্রুতাভাবাপন্ন প্রশ্ন’ করে। তাই সংবাদ সম্মেলনের কোনো প্রয়োজন মনে করেন না প্রেসিডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লোকে বলে, আমি ইতিহাসের সবচেয়ে পরিশ্রমী প্রেসিডেন্ট: ট্রাম্প

আপডেট সময় ০৭:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০