ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফোর্বসে করোনা মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা মোকাবেলায় গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করা হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসে।

কানাডিয়ান লেখক অভিভাহ ভিটেনবার্গ-কক্স এই নিবন্ধে নারী নেতৃত্বাধীন ৮ টি দেশের করোনাভাইরাস মোকাবেলায় গৃহীত পদক্ষেপের ওপর আলোকপাত করেছেন।

নিবন্ধে লেখা হয়েছে, শেখ হাসিনা নেতৃত্বাধীন ১৬ কোটি ১০ লাখের মতো মানুষের দেশ বাংলাদেশ সমস্যা-সংকটের সঙ্গে অপরিচিত নয়। তিনি এই সংকট মোকাবেলায় দ্রুত সাড়া দিয়েছেন, যাকে ‘প্রশংসনীয়’ বলেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করে বলা হয়, দেশটির সবচেয়ে বেশি সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির প্রথম দিকে চীন থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেন। মার্চের শুরুর দিকে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন এবং জরুরি নয় এমন ব্যবসা-বাণিজ্য অনলাইনে পরিচালনার নির্দেশ দেন।

এরপর আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে স্ক্রিনিং ডিভাইস বসান, যাতে কেউ করোনাভাইরাসের উপসর্গ বহন করছে কি না তা বোঝা যায়। প্রায় সাড়ে ছয় লাখ মানুষের স্ক্রিনিং হয়, যাদের ৩৭ হাজার ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এগুলো এমন উদ্যোগ যা যুক্তরাজ্য এখনও বাস্তবায়ন করতে পারেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও নিবন্ধে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব, হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী, ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলে-ওর্ক জাদে, জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জারাবিশিলি, বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিনে আনিজ এবং নামিবিয়ার প্রধানমন্ত্রী সারা কুগোনগেলা-মাদিলার করোনাভাইরাস মোকাবেলায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪১৬ জন। আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফোর্বসে করোনা মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা

আপডেট সময় ১০:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০