ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

পুলিশকে নিয়ে আ.লীগের ত্রাণ কমিটি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা প্রাদুর্ভাবের মধ্যে ঢাকায় বসবাস করা অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে কমিটি গঠন করছে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে করা হবে এই কমিটি। আওয়ামী লীগের নেতৃত্বে এসব কমিটিতে একজন করে পুলিশ সদস্য থাকবেন।

শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম ও আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈঠকে ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকাটাইমসকে এসব তথ্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে সরকার যে রিলিফ দিচ্ছে তা যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি করতে বলেছেন। সেই কমিটিতে পুলিশকে সম্পৃক্ত করতে বলা হয়েছিল এবং তাই হচ্ছে।’

আসাদুজ্জামান খান বলেন, রাতের বৈঠকে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করে এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে।

এছাড়া বৈঠকে ঢাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতে শনিবার থেকে পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লকডাউনে নারায়ণগঞ্জ ও ঢাকার অবস্থান আমরা স্ট্যাডি করলাম, দেখলাম সবচেয়ে করোনা আক্রান্ত রোগী এই দুই জেলায় বেশি। তাই এই দুই জেলায় আরও কড়াকড়ি করা হবে। রাজনৈতিক নেতাদের অনুরোধ করা হয়েছে, তাদের এলাকার লোকজন যেন লকডাইন মানে। সেই সঙ্গে পুলিশ আরও শক্তি প্রয়োগ করবে এবং কঠোর হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

পুলিশকে নিয়ে আ.লীগের ত্রাণ কমিটি

আপডেট সময় ১২:৩০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০