ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চালসহ দুজন আটক

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়াবকুলতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।

জব্দ এসব চালের মালিক বাবুকে আটক করতে না পারলেও এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মেসবাউল হক ও রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে এসব জব্দ চাল উদ্ধার করে নিয়ন্ত্রণে নেয় স্থানীয় প্রশাসন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজির সরকারি চাল দেশের বিভিন্ন জেলার ডিলারদের কাছ থেকে কিনে নিয়ে বাবু একটি ভাড়া বাড়িতে মজুদ করেছেন। এমন গোপন সংবাদে গোয়েন্দা পুলিশ দুপুরে জোড়া বকুলতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে জব্দ করা হয় খাদ্য অধিদপ্তরের সরকারি ৫০ কেজি ওজনের ২২৬ বস্তা চাল। আর এ কাজে সহায়তার সময় দুজনকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে চাল মালিক বাবু গা ডাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

চাঁপাইনবাবগঞ্জে ২২৬ বস্তা সরকারি চালসহ দুজন আটক

আপডেট সময় ০৯:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০