ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইয়র্কে করোনায় মৃতদের গণকবরের ফুটেজ প্রকাশ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগরীতে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এতো বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে এমন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে যে, নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দিতে হচ্ছে।

এরইমধ্যে গণকবর দেয়ার ফুটেজ ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক নগরীতে মারা গেছে ৭ হাজার ৮৪৪ জন। খবর বিবিসির।

এদিকে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ দুই হাজার ৭৪১ জন। আর আক্রান্ত হয়েছে মোট ১৬ লাখ ৯৯ হাজার ৬৩৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন লাখ ৭৬ হাজার ৫০০ জন।

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৭৪৭ জন। তবে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ইতালি এখনো সবার শীর্ষে। দেশটিতে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। এরপর রয়েছে স্পেন। এ দেশটিতে মারা গেছে ১৬ হাজার ৮১ জন। ফ্রান্সে মারা গেছে ১৩ হাজার ১৯৭ জন। ব্রিটেনে মারা গেছে আট হাজার ৯৫৮ জন।

চীনের উহান শহরে ডিসেম্বরের মাঝামাঝি করোনা ভইরাসের উৎপত্তি হয়। শুরুর দিকে শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিল এর বিস্তার। তবে ধীরে ধীরে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইরানে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইরানে তাণ্ডব চালাতে চালাতেই ফেব্রুয়ারির শেষ দিকে এসে ইতালিতে শুরু হয় ভাইরাসের প্রকোপ।মার্চের শুরুর দিকে ইতালিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

এরপর ইউরোপের বাকি দেশগুলো- স্পেন, ফ্রান্স, ব্রিটেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ডে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এর উপস্থিতি বাড়তে থাকে আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউইয়র্কে করোনায় মৃতদের গণকবরের ফুটেজ প্রকাশ

আপডেট সময় ১১:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০