ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

হাসপাতাল-ক্লিনিক-চেম্বার বন্ধ থাকলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর হুশিয়ারি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হাসপাতাল ও ডাক্তারের চেম্বারে গিয়ে চিকিৎসা না পেয়ে ফেরত আসার অভিযোগ করছেন কেউ কেউ। এমতাবস্থায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হুশিয়ার করে বলেন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্রাইভেট চেম্বারগুলো থেকে রোগীরা সেবা না পেয়ে ফিরে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

করোনার সবশেষ পরিস্থিতি জানাতে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ হুশিয়ারি দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা শনাক্ত হওয়ার পর বেসরকারি হাসপাতালগুলো সেবা কম দিচ্ছে। ক্লিনিক ও চেম্বারগুলো অনেকাংশে বন্ধ আছে। কাজেই জাতির এই দুঃসময়ে আপনাদের পিছপা হওয়াটা যুক্তিযুক্ত নয়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি মন্ত্রীর আহ্বান, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সেবা দিন। আমরা কিন্তু এটা লক্ষ্য করছি। পরবর্তীকালে যা যা ব্যবস্থা নেয়ার আমরা কিন্তু সেসব ব্যবস্থা নিতে পিছপা হব না।

মন্ত্রী জানান, নতুন করে ৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে ৬১ জন করোনা রোগী রয়েছেন দেশে।

করোনাভাইরাসের লক্ষণ-উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, আশা করি সবাই পরীক্ষা করার জন্য আসবেন। পরীক্ষা করলে নিজেও নিরাপদে থাকবেন, জানতে পারবেন, আপনার অবস্থাটা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের হৃদয়ে যখন প্রশান্তি ও বরকত নেমে আসে

হাসপাতাল-ক্লিনিক-চেম্বার বন্ধ থাকলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর হুশিয়ারি

আপডেট সময় ০৩:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০