ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী বরিশালে স্ট্যাম্প-চেকে জোর করে স্বাক্ষরের ঘটনায় দুজন গ্রেফতার খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ফিলিস্তিনে দখলদারত্ব না শেষ হলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক নয় : সিসি জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

নিম্ন আয়ের লোকদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিন

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের প্রভাবে গৃহবন্দি হয়ে পড়া সমাজের নিম্ন আয়ের লোকেরাও ত্রাণ সহায়তা পাবেন। এ শ্রেণির পরিবারের তালিকা করে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার আকাশ নিউজকে বিষয়টি নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত চলমান ছুটির মধ্যে নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেকে আর্থিক সংকটে পড়তে পারেন। কিন্তু সংকোচবোধের কারণে তাদের পক্ষে কোথাও ত্রাণের জন্য হাত পাতা কিংবা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেয়া সম্ভব হবে না। এজন্য প্রধানমন্ত্রী তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে ত্রাণ সচিব শাহ কামাল বলেন, ‘কোনো ধরনের ত্রাণ সংকট নেই। ইনশাআল্লাহ তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা ডিসিদের কাছে বরাদ্দ দিচ্ছি। এ পর্যন্ত চার দফায় মোট চাল বরাদ্দ দেয়া হয়েছে ৪৮ হাজার ৫০০ মেট্রিকটন এবং নগদ অর্থ দেয়া হয় প্রায় ১৬ কোটি টাকা। সর্বশেষ বৃহস্পতিবারও ডিসিদের কাছে চতুর্থ বরাদ্দপত্র পাঠানো হয়। এরমধ্যে চাল রয়েছে ৮ হাজার ৪৫০ মেট্রিক টন এবং নগদ টাকার পরিমাণ ৪ কোটি ৭০ লাখ টাকা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানুষের হৃদয়ে যখন প্রশান্তি ও বরকত নেমে আসে

নিম্ন আয়ের লোকদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিন

আপডেট সময় ০৬:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০