ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

কাজে অবহেলাকারী ডাক্তাররা চাকরি ছাড়ুন: বিমান প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ডিসি অফিস, এসপি অফিস পরিচ্ছন্ন থাকে কিন্তু হাসপাতাল কেন অপরিচ্ছন্ন থাকবে- এমন প্রশ্ন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, ‘সরকার তো চিকিৎসা খাতে সর্বোচ্চ ব্যয় করছে। ডাক্তারদের কোয়ার্টার দিয়েছে। উচ্চহারে বেতন-ভাতা দিচ্ছে। সব ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। এরপরও চিকিৎসায় এত অবহেলা কেন?’

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘যারা এত সুযোগ-সুবিধা পেয়েও অবহেলা করেন, তারা চাইলে চাকরি ছেড়ে চলে যেতে পারেন। সরকারের চাকরি করে, সুযোগ-সুবিধা নিয়ে, সরকারের নাম ব্যবহার করে কনসালটেন্ট, প্রফেসর পদ পদবি নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করবেন- তা মেনে নেয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে গরিব মানুষরা চিকিৎসাসেবা নিতে আসেন। তাদের চিকিৎসায় অবহেলা সহ্য করা হবে না। দালালদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

শনিবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল পরিদর্শনে এসে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মাহবুব আলী এসব কথা বলেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাবেল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথিন্দ্র চন্দ্র দেব ও মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

পরে প্রতিমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

কাজে অবহেলাকারী ডাক্তাররা চাকরি ছাড়ুন: বিমান প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯